সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

বরিশালে চির নিদ্রায় শায়িত হলেন বিচারপতি নাজমুল আহাসান

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৩০ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মরদেহ বরিশালে দাফন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে তার দ্বিতীয় জানাজায় সহ স্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
জানাজার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শেষে নগরীর বরিশাল মুসলিম গোরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে কাউনিয়া জানকী সিংহ রোডের বাড়িতে মরহুমের মরদেহ তার মায়ের কাছে নিয়ে যাওয়া হলে স্বজনদের মাঝে এক আবেগঘণ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজার নামাজে বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রমাণিক, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিএনপি এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আইনজীবী সমিতি, বরিশাল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারী বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া এলাকায় জন্মগ্রহন করেন এফ আর এম নাজমুল আহাসান। তার বাবা মো. আনোয়ার হোসেন ও মা জাহানারা বেগম। তিনি সরকারী ব্রজমোহন কলেজ থেকে বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগি ্রলাভের পর বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি পাস করেন। পরবর্তীতে ১৯৮৬ সালের ১৮ মার্চ বরিশাল জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে তিনি কাজ শুরু করেন। ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের এবং ২০০৯ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তিনি তালিকাভুক্ত হন। ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন। সর্বশেষ গত ৮ জানুয়ারি হাইকোর্ট বিভাগে কর্মরত অন্য তিনজন বিচারপতির সাথে নাজমুল আহাসানকেও আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথ গ্রহণের দিন থেকে নিয়োগ কার্যকর হবে বলে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নিয়োগপ্রাপ্ত চার বিচারপতির মধ্যে তিনজন গত ৯ জানুয়ারি শপথ গ্রহণ করেন। তবে বিচারপতি নাজমুল আহাসান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শপথ গ্রহণ করতে পারেননি। এরইমধ্যে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ ফেব্রুয়ারী) ভোর সোয়া ছয়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক(মন্ত্রী),আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর