সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

শার্শায় প্রতিবেশির কাটা গর্তে পড়ে শিশুর মৃত্যু

মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪১ অপরাহ্ণ

সীমান্তবর্তী শার্শার বসতপুর গ্রামে পানিতে ডুবে তাসকিন হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে প্রতিবেশির কাটা একটা বড় গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়। তাসকিন হোসেন উপজেলার বসতপুর গ্রামের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেনের ছেলে।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে তাসকিন হঠাৎই প্রতিবেশির কাটা একটি বড় গর্তের মধ্যে পড়ে যায়।  পরিবারের লোকজন তাসকিনকে বেশ কিছুক্ষন না দেখতে পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে গর্তের মধ্যে জমে থাকা বৃষ্টির পানিতে তাসকিনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে জানায়। এসময় তাসকিনের মরদেহ গর্ত থেকে উদ্ধার করার সময় পরিবার ও এলাকাবাসীর মাঝে কান্নার রোল পড়ে যায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর