সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

আগৈলঝাড়ায় বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী’র পুজা অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১৩ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, নৃত্য, গীত, বাণী আর সুরের আরাধ্য দেবী সরস্বতীর পুজা শনিবার দিনব্যাপি আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। মাঘ মাসের শুক্ল পক্ষর পঞ্চমী তিথিতে শ্বেত রাজহংস চেপে দেবী সরস্বতী আসেন জগতে ভক্তদের পুজা গ্র্রহনের জন্য। ভক্তরা আরাধ্য দেবীর পুজা করেন ভক্তির সাথ মহাসাড়ম্বরে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চমী তিথিেিত সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে, বিভিন্ন মন্দির ও স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে সর¯^তী পুজা অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে পুজা উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ করেছেন আয়োজকেরা।
পুজার আধার হিসেবে শুক্রবার বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে স্থাপন করা হয় পুজার ঘট ও প্রতীমা। যার মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা সূচিত হয়।

প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর অনুষ্ঠিত হয় বাণী অর্চণা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীসহ অঞ্জলী প্রদানকারীরা উপবাস থেকে পুরোহিতের সাথে কন্ঠে মিলিয়ে উচ্চারণ করেন-‘‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে।’ এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে পুজার আচার পালন করে দেবীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন ভক্তরা। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর