সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

দুই সন্তানসহ দীর্ঘ ১৫ দিন নিখোঁজ শার্শার গৃহবধু স্বপ্না রায়

মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ

যশোরের শার্শায় দুই শিশু সন্তানকে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে দীর্ঘ ১৫ দিন যাবৎ নিখোঁজ শরীফা খাতুন ওরফে স্বপ্না রায় (৩২) নামে এক গৃহবধূ।

গত ১৯/০১/২০২২ ইং তারিখে ছেলে শরিফুল ইসলাম সজিব (১১) ও সাইফুল ইসলাম সৌরভ (০৬) নামে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। নিখোঁজ শরীফা বেগম ওরফে স্বপ্না রায় শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের কামাল হোসেনের স্ত্রী। এবং নিলফামারী জেলার বাদিয়ারমোড় এলাকার অনিল রায়ের মেয়ে।

এ ঘটনায় কামাল হোসেন স্ত্রী ও দুই সন্তানের নিখোঁজের বর্ণনা দিয়ে গত ২২/০১/২০২২ ইং তারিখে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৮৭২।

নিখোঁজ গৃহবধূর স্বামী কামাল হোসেন বলেন, ঘটনার দিন সকালে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজের উদ্দেশ্যে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সারাদিনের মধ্যে ফিরে না আসায় খোঁজ খবর নেওয়া শুরু করি।

আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও আমার স্ত্রী ও দুই সন্তানের কোন সন্ধান না পেয়ে মানষিক ভবে হতাশ হয়ে পড়ি। ঘটনার পর থেকে দুইদিন আরো খোঁজাখুঁজির পর না পেয়ে প্রশাসনিক সহযোগিতা পেতে গত ২২/০১/২০২২ ইং তারিখে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছি। আমি আমার স্ত্রী ও দুই সন্তানকে ফিরে পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।

শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, স্ত্রী সন্তান নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্ত্রী ও দুই সন্তানকে কেউ সন্ধান পেলে ০১৮৫২৫৬৩৭৬০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন অসহায় কামাল হোসেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর