জাতির পিতার ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত দেশ গড়তে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হল রুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে যুগান্তরের প্রতিষ্ঠাবাষির্কীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু, প্রেসক্লাব সাবেক সভাপতি কেএম আজাদ রহমান। পরে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম মো.আলাউদ্দিন ফকির। অনুষ্ঠানে প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন