সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

‘ভাতের বিনিময়ে পড়াতে চাই’ যুবককে খুঁজছে পুলিশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১১ পূর্বাহ্ণ

‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ এমন পোস্টার লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া বগুড়ার আলমগীর কবির নামের সেই যুবককে খুঁজছে পুলিশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বগুড়া সদর থানার ইনচার্জ সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে যুবকটির সম্পর্কে বিস্তারিত জানতে তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, আলমগীর কবির নামের ওই যুবক বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এমন লেখা পোস্টার সাঁটিয়ে দেন। এরপর তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজেও দেন। সেই পোস্টটি ভাইরাল হয়। অন্যদিকে দেশি মিডিয়া ছাড়াও তার পোস্টটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ করা হয়।

সদর থানার ইনচার্জ সেলিম রেজা বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর থেকেই ওই যুবকের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ফোন নম্বরটি বন্ধ থাকায় তাকে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, ওর মতো তো আরও অসংখ্য বেকার যুবক আছে। ওর ঘটনাটি আসলে কী? সে যা বলছে আসলে তার সত্যতা কতটুকু এটাই আমরা খোঁজ নিতে চাই। তার প্রয়োজন পড়লে সহযোগিতা করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর