সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

নাগরপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জরিমানা ১৩ লক্ষ 

মো. আমজাদ হোসেন রতন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ টি ইট ভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা, ইটভাটা গুড়িয়ে দেন সংশ্লিষ্ট প্রশাসন।
এছাড়াও ৩ টি ইটভাটার মালিককে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ২ টি ইটভাটার বিভিন্ন অবকাঠামো ভেঙ্গে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ইট ভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফয়জুন্নেছা আক্তার। এ সময়ে তিনি বলেন, ইটভাটায় যে মাটি ব্যবহার করা হবে সেটার জন্য জেলা প্রশাসকের অনুমিত নিতে হয়। এছাড়াও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা অনুযায়ী ইটভাটার মালিকদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, উপজেলার গয়হাটা ইউনিয়নে এস কে এস ব্রিকসকে ৩ লক্ষ টাকা, সহবতপুর ইউনিয়নের আমিন ব্রিকসকে ৫ লক্ষ টাকা, মেসার্স প্যাসিফিক ব্রিকসকে ৫ লক্ষ টাকাসহ মোট ১৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউটির হিসেবে দায়িত্ব পালন করেন, জেলা কার্যালয়ের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, জেলা সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল,  পুলিশ সদস্য ও নাগরপুর ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর