সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে শীতবস্ত্র বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে পারিবারিক অর্থায়নে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ-এর উদ্যোগে এবং তার ভাই-বোনদের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও এলাকার অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষদের মাঝে প্রায় ১৩৫০ টি কম্বল বিতরণ করা হয় । মঙ্গলবার ( ০১ ফেব্রুয়ারি) বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যানের বাস ভবন সুখ্যাতি গ্রাম থেকে এসব কম্বল শীতার্ত নারী-পুরুষদের মাঝে বিতরণ করা হয়। সাবেক চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ বলেন, প্রতি বছর শীতের সময় আমার পরিবারের পক্ষ থেকে এলাকার অসহায় শীতার্তদের জন্য স্যুয়েটার, চাদর, কম্বল সহ অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এমনকি ঝড়, বন্যা বা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ সহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। আমার পরিবার শুধু দোয়া চায়। তিনি শীতার্ত মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুধু আমার ভাই-বোন সহ পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদের পাশে থেকে দুর্দিনে সহযোগিতা করতে পারি। এসময় আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ উপকারভোগী শীতার্ত নারী-পুরুষরা উপস্থিতি ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর