সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

সাংবাদিকদের ডাটাবেজ প্রণয়নের  সময়সীমা বৃদ্ধির দাবি

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ১০:০৯ অপরাহ্ণ

ঢাকা, সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২: বর্তমান সরকার গৃহীত সারাদেশের পেশাদার সাংবাদিকদের ডাটাবেজ/তালিকা প্রণয়নের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ। সোমবার বিকেলে সংগঠনটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহুমুদের নিকট এ আবেদন পাঠান।
বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, চলতি মাসের ৯ তারিখে তথ্য অধিদপ্তর থেকে একটি চিঠি সকল জেলা তথ্য অফিসে পাঠানো হয়। চিঠিটি ১৫-২০ জানুয়ারীর মধ্যে জেলা তথ্য অফিসগুলোতে পৌঁছে এবং তথ্য সংগ্রহের কাজ শুরু করে। এর মাঝে স্থানীয় ইউপি এবং পৌর নির্বাচন চলায় অনেক জেলা/উপজেলার সাংবাদিকরা যথাসময়ে তালিকা জমা দিতে ব্যর্থ হয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এক মাসের সময়সীমা বেঁধে দিলে অনেক জেলায় তালিকা প্রণয়নের কাজ অধিকাংশ বাকি রেখে ৩১ জানুয়ারীর মধ্যেই ক্লোজ করে ফেলেন বলে জানাগেছে।
উল্লেখ্য, বিএমএসএফ’র পক্ষে ২০১৩
সাল থেকে সাংবাদিকদের তালিকা প্রণয়নের দাবী করে মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নিকট একাধিকবার স্মারকলিপি পাঠানো হয়েছিল। সারাদেশের সাংবাদিকদের দাবির মুখে বর্তমান সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের তালিকা/ডাটাবেজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
এমপি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। একই সাথে সাংবাদিকদের তালিকা প্রণয়নের সময়সীমা ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত বৃদ্ধির জন্য আবেদন জানানো হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও জাতীয় পরিষদের প্রধান সমমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন একটি জাতীয় কর্মসূচী।  সংক্ষিপ্ত সময়ের মধ্যে এরুপ একটি তালিকা সম্পন্ন করা অসম্ভব। তালিকাটি যুগোপযোগী করতে সময় বৃদ্ধি করা আবশ্যক। তালিকাটি প্রণয়নের মধ্য দিয়ে হলুদ,ভুয়া ও অপ-সাংবাদিক মুক্ত বাংলাদেশ গড়ে ওঠবে বলেও তিনি আশা করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর