সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

বীর মুক্তিযোদ্ধা পাকনের উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন

রফিকুল ইসলাম সজীব,স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২, ১০:৪০ পূর্বাহ্ণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জনসাধারন মানুষদের মাঝে ছড়িয়ে দিতে পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ, ৭১ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকনের নিজ উদ্যোগে পাবনা জেলার বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধু ও প্রকৃত মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রচার করছেন। গতকাল (২৯ জানুয়ারি) শনিবার সন্ধায় শহরের মোজাহিদ ক্লাব চত্বরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা জয়যাত্রা প্রদর্শন করা হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেন, বঙ্গবন্ধু ডাকে ১৯৭১ সালে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পরেছিলাম। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু অনেকেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানে না। এই জন্য আমি ব্যাক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে জেলার বিভিন্ন স্থানে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত ও মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা প্রজেক্টরের মাধ্যমে জনসাধারন মানুষদের দেখানোর চেস্টা করছি। আমি পাবনা জেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে এই প্রচার অব্যহত রাখবো।

এসময় উপস্থিত ছিলেন মোজাহিদ ক্লাবের সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ্-সভাপতি খালেকুজ্জামান সুইট, পাবনা পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান কাউন্সিলর রবিউল ইসলাম রবি, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক চঞ্চল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম সাফি, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ওবায়দুল্লাহসহ প্রমুখ।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর