সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

ভ্যেকুসহ লরিসহ ব্রিজ ভেঙ্গে ভোগান্তিতে সাধারণ মানুষ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ৬:০০ অপরাহ্ণ

বরিশালের উজিরপুর উপজেলার ডাবেরকুল-ধামুড়া সড়কের একটি আয়রন ব্রিজ ভেঙ্গে ভ্যেক্যসহ লরি খালে পরেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও গত দুইদিন থেকে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পরেছেন।
শনিবার দুপুরে ওই এলাকার একাধিক বাসিন্দারা জানান, শুক্রবার সকালে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ডাবেরকুল স্কুল সংলগ্ন এ ব্রিজটি ভেঙ্গে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন।
সূত্রমতে, আনুমানিক ৫০ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজটি দিয়ে প্রতিদিন বহু মানুষ ও যানবাহন চলাচল করে আসছিলো। সময়ের সাথে সাথে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পরায় ভাড়ি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিলো। সকালে ভ্যেকুসহ লরিটি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলো। কিন্তু অতিরিক্ত ওজন হওয়ায় ব্রিজটি ভেঙ্গে লরিসহ খালে পরে যায়। ফলে লস্করপুর, গাজিরপাড়, নরসিংহা, খাটিয়ালপাড়া, বড়াকোঠা, দক্ষিণ ধামুরাসহ ৮/১০টি গ্রামের মানুষের গত দুইদিন থেকে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরেছে।
ভ্যেকুসহ লরিটি উদ্ধারে কাজ করা হচ্ছে জানিয়ে বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শহীদুল ইসলাম মৃধা বলেন, ব্রিজটি ভেঙে পড়ায় শনিবার সকালে সাধারণ মানুষের যোগাযোগ স্বাভাবিক করতে বাঁশের সাঁকো দিয়ে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গার্ডার ব্রিজ নির্মানের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস জানিয়েছেন, ব্রিজটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর