রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

নাগরপুরে  বরই চাষে সফল উদ্যোক্তা ডিগ্রী পাশ কাজী শিপন

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২, ১০:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরের ধুবড়িয়া এলাকায় বরই বাগান করে বাজিমাত করেছে স্থানীয় তরুণ উদ্যোক্তা ও নাগরপুর সরকারি কলেজ থেকে ২০১৯ সালে ডিগ্রি পাশ করা কাজী শিপন। প্রায় ৮০ শতাংশ জায়গায় তিনটি জাত মিশিয়ে ৪০০ গাছের বরই বাগান করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চারপাশের প্রচলিত ফসলের বৈচিত্র্য পরিবর্তন করে চলছে নতুন কিছু। সারি সারি গাছ এবং গাছে গাছে থোকায় থোকায় ঝুলে আছে (কুল) বরই। সফল এই কৃষি উদ্যোগের বয়স মাত্র ১ বছর। সুতরাং লাভ-ক্ষতির হিসাব মিলিয়ে চমৎকার এক সফল বাগানি হিসেবে আজ প্রতিষ্ঠিত।
ফলজ বাগানের সফলতায় গ্রাজুয়েট কাজী শিপন বলেন, আমি ফসলি জমি লীজ নিয়ে পরিক্ষামূলক ৩ জাতের বরই গাছ রোপণ করেছি। ফলন অনুযায়ী বাগান আরো বড় করার ইচ্ছা আছে তার। এবার প্রথম হিসেবে বরই ফলন ভালই হয়েছে। আশাকরি বাজার দাম ভালই পাবো। উপজেলা কৃষি অফিস থেকে সকল সহযোগীতা করার আশ্বাস দিছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস বলেন, শিপন একজন সফল বরই চাষি। তার সাফল্য দেখে নাগরপুরে বরই চাষে আগ্রহ বাড়বে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত ভাবে এই ফল বাগান সম্পর্কীয় পরামর্শ দিয়ে থাকেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর