শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নান্দাইলে নারী ভোটারদের মাঝে ফুলকপির জোয়ার চৌহালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক অভয়নগরে ভুল আল্ট্রাসনো রিপোর্টে নবজাতকের প্রাণ গেল নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট দেওয়ার আহবান, বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করাযাবে হয়েছে-আটঘরিয়ায় হাবিব  এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন 

প্রতিষ্ঠার দুই যুগ পর সাংবাকিদরে স্বপ্ন পুরন করলেন আবুল হাসানাত আবদুল্লাহ এমপি আগৈলঝাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ২:৪২ অপরাহ্ণ

প্রতিষ্ঠার দীর্ঘ দুই যুগ পরে সাংবাদিকদের স্বপ্ন পুরণে আগৈলঝাড়া প্রেসক্লাবের দ্বিতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র আন্তরিক প্রচেষ্টায় এমপি’র নিজস্ব অর্থায়নে আগৈলঝাড়ায় অবস্থিত জেলা পরিষদ ডাক বাংলোর বিপরীতে আগৈলঝাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার দুপুরে ২৯ লাখ ২৯ হাজার ৫শ ৩৯ টাকা ব্যয় বরাদ্দ সাপেক্ষ বরিশাল জেলা পরিষদের বাস্তবায়নাধীন আধুনিক ডিজাইনের দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ভেগাই হালদার পাবলিক একাডেমীর এডহক কমিটির সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, আওয়ামীলীগ নেতা ফরহাদ তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, যুবলীগ সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান লিটন আবদুল্লাহ, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতি মো. উজ্জল হোসেন, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু, প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা।

জানা গেছে, ১৯৯১ সালে আগৈলঝাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠার পর বিভিন্ন স্থানে ভাড়া কার্যালয়ের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে আসছিলো সাংবাদিকেরা। দীর্ঘ দুই যুগেও নিজস্ব জমি বা কার্যালয় নির্মাণ করতে না পারায় স্থানীয় এমপি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের দুঃখ দুর্দশা লাঘব করে সাংবাদিকদের স্বপ্ন পুরণের জন্য এগিয়ে আসেন। প্রেসক্লাবের নামে ভেগাই হালদার পাবলিক একাডেমী থেকে জমি বরাদ্দে অকৃপন সহযোগীতা করে জেলা পরিষদে তাঁর তহবিল থেকে ইতোমধ্যেই ১০ লাখ টাকা প্রেসক্লাব নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেছেন। চলমান প্রকল্পে বাকি অর্থ বরাদ্দ প্রদান সাপেক্ষ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

প্রেসক্লাবের সদস্যদের সর্ব সন্মতিক্রমে নীচ তলায় অডিটরিয়মের নাম করন করা হয়েছে এমপি’র মহিয়সী মা এর নামে “আমেনা খাতুন” হল রুম।
প্রেসক্লাব নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে দেয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দীর্ঘ দিন পরে সাংবাদিকদের নিজস্ব কার্যলয় নির্মাণের জন্য এমপি আবুল হাসানাত আবদুল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর