শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নান্দাইলে নারী ভোটারদের মাঝে ফুলকপির জোয়ার চৌহালীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক অভয়নগরে ভুল আল্ট্রাসনো রিপোর্টে নবজাতকের প্রাণ গেল নান্দাইলে মৌলভী বাড়ী মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্রচারণা ধানের শীষে ভোট দেওয়ার আহবান, বিএনপির নেতৃত্বেই বারবার গণতন্ত্র পুনরুদ্ধার করাযাবে হয়েছে-আটঘরিয়ায় হাবিব  এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজন্ম দল অফিস উদ্বোধন 

নওয়াপাড়া প্রেসক্লাবে চমকদায়ক পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে চমকদায়ক পরিবেশে  শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহীন আহমেদের মাতা মরহুমা রহিমা বেগমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৪ডিসেম্বর (মঙ্গলবার) সকাল নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন স্মৃতিসৌধে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ১০ টায় নওয়াপাড়া প্রেসক্লাবের সভাকক্ষে ভারপ্রাপ্ত সভাপতি জনাব নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা সুনীল দাস। এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,   সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিম, সদস্য অধ্যক্ষ খায়রুল বাশার, শেখ আসাদুল্লাহ আসাদ, আশরাফ হোসেন প্রিন্স, সাকিব জিকো, শেখ আক্তারুজ্জামান, জাকির হোসেন হৃদয়, রবিউল ইসলাম বিশ্বাস, রকিবুল ইসলাম রুবেল, ডিআর আনিস, শিকদার আনিসুর রহমান, শেখ জাবেদ আলী, শফিকুল ইসলাম পিকুল, আশরাফুল আলম লিপু, সাংবাদিক রাজয় রাব্বি, তাওহিদ ওসামা,মোঃ কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। দোয়া পরিচালনা করেন, সদস্য মল্লিক খলিলুর রহমান

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর