শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ই-পেপার

রামগড়-মাটিরাঙ্গা সীমান্ত সড়ক প্রকল্পে ক্ষতিগ্রস্থদের অর্থ প্রদান

বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):
আপডেট সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ৩:১৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়-মাটিরাঙ্গা সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন রামগড়-তানাক্কাপাড়া সীমান্ত সড়কের পিলাক ছড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।এ অর্থ প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি)।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবি’র অধিনায়ক ও  প্রকল্প পরিচালক লে. কর্ণেল আমজাদ হোসেন দিদার, রামগড় ৪৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মনিরুল হাসান ও ২০ ইসিবি’র প্রকল্প কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২০ ইসিবি’র অধিনায়ক ও  প্রকল্প পরিচালক লে. কর্ণেল আমজাদ হোসেন দিদার স্থানীয়দের সহযোগীতা কামনা করে বলেন, সীমান্ত সড়ক হলে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি স্থানীয়দের জীবন মান উন্নত হবে। শিক্ষা, যোগাযোগ , কৃষি বিপননে ব্যাপক পরিবর্তন হবেন এই অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠিরা।

পরে  ২৮ জন ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে ফসলের ক্ষতি বাবদ ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।

ইউপি সদস্য সহায়ন ত্রিপুরা জানান,আগে এই সড়ক দিয়ে সদরে যেতে ২ঘন্টার বেশি সময় লাগতো।রাস্তাঘাট ছিলোনা।যোগাযোগ ব্যবস্খা খারাপ থাকায় কোন যানবাহন আসতে চাইতো না। চিকিৎসা সেবা না পেয়ে অনেকে মারা গেছেন।এই সড়ক তাদের জীবন যাত্রার মান পাল্টে দেবে।ইতিমধ্যে নির্মাণাধীন সড়কের সুফল ভোগ করছেন তারা।যেকোন জরুরি প্রয়োজনে তারা খুব সহজে সদরে যাতায়াত করতে পারছেন।

ক্ষতিগ্রস্থ মিলন ত্রিপুরা জানান, ক্ষতিপূরণ বাবদ ইউপি সদস্যের মাধ্যমে দশহাজার টাকা চেয়েছিলেন। কিন্তুু কতৃপক্ষ তাদের পনেরো হাজার টাকা দিয়েছেন। ক্ষতিপূরণ পেয়ে আনন্দিত তিনি।

আরেক ক্ষতিগ্রস্থ দুলাল ত্রিপুরা জানান,এই সড়কে নির্মাণ হলে পিঁছিয়ে পড়া জনগোষ্ঠী গুলো এগিয়ে আসবে। দেশের অর্থনীতিতে তাদের ভূমিকা রাখতে পারবে।ক্ষতিপূরণের অর্থ পেয়ে তিনি সন্তষ্ট।

উল্লেখ্য, রামগড় সদর থেকে মাটিরাঙা উপজেলার করইল্যাছড়ি ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যর সড়কটি নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহীনির ২০ ইঞ্জিনিয়ার কনেস্ট্রাকশন ব্যাটালিয়ন এর  ৩৪ ইঞ্জিনিয়ার কনেস্ট্রাকশন ব্রিগেড ।  গত ১১ সেপ্টেম্বর রামগড়ের পিলাকছড়া এলাকায় প্রকল্পটির কর্যক্রম উদ্বোধন করেন প্রকল্পের উপ-সাইট ইনচার্জ ২০ ইসিবির  সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মমতাজ উদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর