শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

ই-পেপার

টাংগাইল জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন শুভ সরকার

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ১০:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নাগরপুরের কৃতি সন্তান, সরকার ফিলিং স্টেশন এর মালিক মো.শুভ সরকার।
বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজমুল হকের সাক্ষরিত আংশিক টাংগাইল জেলা কমিটি অনুমোদন দেয়।সেই কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হলেন নাগরপুরের কৃতি সন্তান, মরহুম নুরু সরকার কর্তৃক প্রতিষ্ঠিত নাগরপুরের সরকার ফিলিং স্টেশন এর মালিক মো.শুভ সরকার।তিনি মরহুম নুরু সরকারের সুযোগ্য সন্তান।
জ্বনাব শুভ সরকার সহ সাংগঠনিক সম্পাদক মনোনিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি, সেক্রেটারী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ দেন। এছাড়াও টাংগাইল জেলা কমিটির নব মনোনিত সভাপতি,সেক্রেটারি সহ সকল পর্যায়ের নেত্ববৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন দেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা সহ সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য- বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটি সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সাক্ষরিত একটি প্যাডে ২০২১-২০২২/২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট টাংগাইল জেলা কমিটি অনুমোদন দেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর