বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ই-পেপার

গোপালপুরের মাহমুদপুরের গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১১:৫৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ “স্বাধীনতা ৭১” এর শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ছোট মনির ।
গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) বেলা ১২টায় মাহমুদপুর বটতলা মোড় সংলগ্ন নবনির্মিত গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ “স্বাধীনতা ৭১” এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক ।
গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার (ঠান্ডু), পৌর মেয়র রকিবুল হক ছানা,কাদেরিয়া বাহিনীর হনুমান কোম্পানীর কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার (সুরুজ), টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, শহীদ পরিবারের সদস্য মো. শফিকুল ইসলাম তালুকদার, প্রমুখ ।
উপস্থিত ছিলেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারন সম্পাদক জনাব গোলাম কিবরিয়া (বড়মনি), ইউপি চেয়ারম্যানবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান গোপালপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ।
উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার ও আলবদরদের সঙ্গে নিয়ে মাহমুদপুর গ্রামে হামলা চালায়।
এ হামলার ঘটনায় ১৭ জন শহীদ ও অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনাকে স্বরণ করে রাখতে গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবছরই এ দিবস পালন করা হয়।
এর মাধ্যমে গোপালপুর প্রেসক্লাব ও শহীদদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে গনহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর