বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ই-পেপার

সিটি ইউনিভার্সিটি’র ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো.আজিজুল বারী খাঁন আর নেই

ডা.এম.এ.মান্নান ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ৫:১৩ অপরাহ্ণ

সিটি ইউনিভার্সিটি’র ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মো.আজিজুল বারী খাঁন(মোহন) আর নেই-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
প্রফেসর আজিজুল বারী খাঁন আজ বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ খ্রি.জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সকাল ৮.১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।তিনি অনেক দিন যাবত ঠান্ডা জনিত রোগে ভুগছিলেন।মরহুমের বাড়ি টাংগাইল জেলা দেলদুয়ার উপজেলা।তিনি দেলদুয়ার উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

প্রফেসর আজিজুল বারী খাঁনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি ইউনিভার্সিটির শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।শোকবার্তায় সিটি ইউনিভার্সিটি পরিবার মরহুমের জন্য দোয়া প্রার্থনা করেন এবং মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ও শোক সইবার তৌফিক দান করেন,আমিন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর