বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

ই-পেপার

পলাশবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ১১:২২ অপরাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ীতে দলিল লেখক আব্দুল মাজেদ প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ডাকাত ও ফটকাবাজ শাহজাহান আলী ভুলু গং কর্তৃক বিভিন্ন হুমকি ধামকিসহ নানা অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর বুধবার সকালে পলাশবাড়ী চৌমাথা মোড়ে উপজেলা দলিল লেখক সমিতির পক্ষে দলিল লেখকগণ ও দলিল লেখকের নিজ বাড়ী জামালপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় ৷ দলিল লেখক মাহমুদুজ্জামান প্রান্ত- এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি ফজলুল করিম, সাজাদুল ইসলাম সরকার, উপজেলা তাতীলীগের সভাপতি আকতারুজ্জামান টিটু প্রধান, ভুক্তভোগী দলিল লেখক আব্দুল মাজেদ প্রধানসহ অন্যান্যরা।
বক্তারা ডাকাত ও ফটকাবাজ শাহজাহান আলী ভুলুর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যাচার,  অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর