” মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সহযোগিতায় দিবসটির তাৎপর্য উল্লেখ করে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও ডোমার উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মালেক সরকার,কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান,অধ্যাপক আলহাজ্ব হাজী করিমুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, বিআরডিবি অফিসার রাকিবুল ইসলাম,ডোমার ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান,শিক্ষক হারুন আর রশীদ প্রমুখ।