বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলীর পথ সভ

মাহমুদুল হাসান, চৌহালীঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৫:০৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবার নির্বাচিত ঘোড়জান ইউপি চেয়ারম্যান রমজান আলীর পথসভায অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ঘোরজান ইউনিয়নের ফুলহারা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবু বক্কারের সভাপতিত্বে, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনের সঞ্চালনায়, পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোরজান ইউপি চেয়ারম্যান রমজান আলী। আরো উপস্থিত ছিলেন, থানা আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ‌আলম মল্লিক। ঘোরজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মুরাদ পুর দাখিল মাদ্রাসার সুপার সাইফুল মুরাদী, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাহারুল মেম্বার, সম্পাদক শাহিন সিকদার। ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোকলেছুর রহমান, সম্পাদক আঃ হাই। ৪নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক আফসার আলী। ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ করিম মুন্সি, সম্পাদক আলমগীর মুন্সি। ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ লতিফ, সম্পাদক আঃ র‌উফ মেম্বার। ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোস্তফা তালুকদার, ৯নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক আঃ ওয়াজেদ আলী। সাবেক ওয়ার্ড আ’লীগের সভাপতি ছোবান সিকদার। ৫নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক চান উল্লাহসহ হাজারো জনতা।
বক্তারা বক্তব্যের মাধ্যমে বলেন, রমজান আলীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা মার্কা প্রতীকে আবারো চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
প্রধান অতিথির বক্তবে রমজান আলী বলেন, আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি আমার জীবনে আর কিছু চাওয়ার নেই। আমি শুধু বারবার একটা কথাই বলতে চাই আমার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আমি ঘোরজান ইউনিয়নের শাসক নয় সারা জীবন খাদিম হয়ে থাকতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর