বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৫:৫০ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শারদীয় দুর্গাপুজা উৎসব-২০২১ উপলক্ষে পুজা উদযাপন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 ১০ অক্টোবর রোববার বিকালে রুহিয়া থানা কম্পাউন্ডে ২৬টি দুর্গামন্ডপ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুলতানা রাজিয়া, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝা, ঠাকুরগাঁও সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রাম কৃষ্ণ রায়, ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর