বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

ডোমারে রিফাতকে সভাপতি ও রিগানকে সেক্রেটারি নির্বাচিত করে “অন্বেষণ” এর কমিটি গঠন

হিমেল চন্দ্র রায়, নীলফামারী প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৫:২৮ অপরাহ্ণ

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি ১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন
অন্বেষণ এর ৭ম নির্বাচন (২০২১) এ শনিবার দিনব্যাপী সকল সদস্যদের অনলাইনে ভোট প্রদানের মাধ্যমে সভাপতিঃ মোঃ আসাদুজ্জামান (রিফাত) এবং সাধারণ সম্পাদকঃ মাহমুদুল হাসান(রিগান) নির্বাচিত হয়েছে।
(৯ অক্টোবর) নতুন কমিটি গঠন উপলক্ষে অনলাইনে সংগঠনটির নির্বাহী কমিটির অনলাইন বৈঠকের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটি গঠন উপলক্ষ্যে অনলাইন নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয় এবং অন্বেষণের সকল সদস্য ভোট প্রদান করেন। নির্বাচনে ৪২ ভোট পেয়ে মোঃ আসাদুজ্জামান (রিফাত) সভাপতি নির্বাচিত হয় এবং সাধারণ সম্পাদক পদে ৩৮ ভোট পেয়ে মাহদুল হাসান(রিগান) নির্বাচিত হয়।
আয়োজিত অনলাইন নির্বাচনে ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে যুক্ত ছিলেন,  আশরাফুল ইসলাম সহকারী শিক্ষক চিলাহাটি,মোকারমা খাতুন লেকচারার তেজগাঁও কলেজ,ইন্জিনিয়ার রোকনুজ্জামান মেইনটেনেন্স অফিসার, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সটিটিউট  ইন্জিঃ সাদিক আল সাফিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিব মেজিসট্রেট,জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর ।
উল্লেখ থাকে যে অন্বেষণ ২০১৪ সাল থেকে অত্র এলাকায় বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছে, ইতিমধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প,কম্বল বিতরণ,চিকিৎসার খরচ বহন,গরীব মেধাবী শিক্ষার্থীদের খরচ বহন,বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর