বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে  রুহিয়া থানার বিভিন্ন কমিটির সদস্যদের সহিত প্রস্তুতিমূলক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ সেপ্টেম্বর শনিবার বিকালে রুহিয়া থানা পুলিশের আয়োজনে রুহিয়া থানা কম্পাউন্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুলতানা রাজিয়া ,রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন,ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসরাফুল ইসলাম সহ অন্যরা বক্তব্য দেন।
বক্তরা তাদের বক্তব্যে রুহিয়া থানায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সব প্রকার অপরাধমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এতে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর