বরিশালের গৌরনদীতে অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত এক হাজার শিশুদের মাঝে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ধানডোবা সেন্ট ফিলিপস চার্চে গিফট অফ ফর দ্যা আন্ডার প্রিভিলেজ্ড চিল্ড্রেন প্রকল্পের আওতায় অপারেশন জেনারেল এর উদ্যোগে অঞ্চল পালক প্রধান (ডিন) রোভাঃ শান্তি মন্ডলের সভাপতিত্বে বিশেষ উপহার সামগ্রীর বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া। বালক হোস্টেল ইনচার্জ বিলাশ বৈরাগীর সঞ্চলনায় বক্তব্য রাখেন চার্চ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কর্মকারসহ অন্যান্যরা।