খাগড়াছড়ির রামগড়ে যাত্রা শুরু করলো “আফরা’স হাউস”। নতুন দিনের স্বপ্ন নিয়ে আমরা আছি আপনার সাথে “এই স্লোগানকে সামনে রেখে তাদের পথ চলা।
গতকাল শুক্রবার(৮অক্টোবর) রাত ১০টায় সুলতান আহমেদ ভবনের দ্বিতীয় তলায় এই ফ্যাশন হাউসের উদ্বোধন অনুষ্ঠিত হয়।ফিতা ও কেকে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন ও উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল আলম কামাল,পৌরসভার প্যানেল মেয়র ১ আহসান উল্ল্যাহ,উপজেলা আওয়ামীলীগের সদস্য আশিকুর রহমান সুমন সহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদ মহফিল শেষে অতিথিদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
আফরা’স হাউস কতৃপক্ষ জানায়,দেশের বিভিন্ন নামকরা ব্রান্ডের পণ্য নিয়ে আমাদের যাত্রা শুরু।এখানে বিভিন্ন ব্রান্ডের শার্ট,প্যান্ট,পাঞ্জাবি, শাড়ি, থ্রিপিছ,লেহেঙ্গা সহ বাচ্ছাদের বিভিন্ন ধরনের জামা কাপড় পাওয়া যায়
আফরা’স হাউসের স্বত্বাধিকারী সাইদুল ইসলাম সাগর জানান,রামগড়ে এর আগে কেউ আধুনিক ফ্যাশন হাউস দেয়নি।আমরাই প্রথম।তিনি আরো জানান,মফস্বল শহরগুলোতে কাপড়ের গুনগত মান নিয়ে সবাই চিন্তায় থাকে।তাছাড়া মানের চেয়ে দাম অনেক বেশি নেয়।সাধ্যের মাঝে সবাই যেন ভালো মানের কাপড় নিতে পারে এই প্রচেষ্টায় আমাদের পথচলা।