বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

হরিপুরে ভাইস-চেয়ারম্যান কে ফাঁসাতেই ভ্রুন হত্যার মিথ্যা অভিযোগ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ১০:৫৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান কে ফাঁসাতেই ভ্রুন হত্যার মিথ্যা অভিযোগ এনে তার নামে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রী মহল। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। হরিপুরে দিন দিন হয়রানী মুলক ও মিথ্যা,বানোয়াট মামলা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার অনুসন্ধানে ও সরেজমিনে গিয়ে জানা যায়, হরিপুর উপজেলার নন্দগাঁও (মুন্সিপাড়া) গ্রামের মোস্তফার ছেলে রব্বানীর স্ত্রী দিলারা পারভীনের চিকিৎসাপত্রে উল্লেখ্য রয়েছে উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারনে তাঁর গর্ভের সন্তান(ভ্রুন) মৃত বরণ করেন। অথচ জমি সংক্রান্ত জেরে ঐ ভ্রুন হত্যার দায় চাপায় একজন জনপ্রতিনিধি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প’সহ আরো ২জনের উপর। এ মিথ্যা ভ্রুন হত্যার অভিযোগ দায়ের করায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

এ বিষয়ে ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প বলেন, মামলার কাগজপত্রে দেখা যায় রব্বানীর স্ত্রী দিলারা পারভীনের উচ্চ রক্তচাপজনিত জটিলতায় পেটে ব্যাথা অনুভব করায় ডাক্তারের শরনাপন্ন হলে পরীক্ষা নীরিক্ষান্তে ডাক্তার জানায় গর্ভকালীন উচ্চ রক্তচাপজনিত খিঁচুনির কারনেই দিলারার গর্ভে থাকা বাচ্চা(ভ্রুন) পেটের মধ্যেই নষ্ট হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে পরবর্তীতে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে রব্বানী কে একটি কুচক্রী মহল মামলা করতে উৎসাহিত করে, যার ফলে রব্বানী এ মিথ্যা ভ্রুন হত্যার অভিযোগ দায়ের করেন। দু-একটি পত্রিকা সহ নিবন্ধনহীন কয়েকটি অনলাইন পত্রিকা অতি উৎসাহী হয়ে ভিত্তিহীন একটি মামলাকে নিয়ে আমার নামে অপপ্রচার করছে।দুই একজন তথাকথিত নামধারী সাংবাদিক এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে!অথচ তারা নিজেই চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত! তাদের চাঁদবাজির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে!

তিনি আরো বলেন, মামলার বিবরণে ঘটনার যে তারিখ ও সময় ১৮ /০১/২০২১ বিকাল ৫ ঘটিকায় আমি হরিপুর কারবালার মাঠে হরিপুর ফুটবল একাদশ আয়োজিত ফাইনাল খেলায় উপস্থিত ছিলাম যার ছবি ভিডিও ফুটেজ সহ যাবতীয় প্রমান আমার কাছে রয়েছে!

মামলাটি ০১ অক্টোবর ২০২১ইং তারিখে রুজু করা হয়েছে! অথচ মামলার বিবরণে ঘটনার তারিখ দেয়া আছে ১৮ জানুয়ারি ২১ইং সোমবার। তাহলে বাদীপক্ষ এতদিন প্রায় ১০মাস পর্যন্ত মামলা করলোনা কেন এতেই প্রমাণ হয় যে মামলাটি সাজানো। আমি এসব ঘৃন্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অন্যদিকে এ বিষয়ে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে!তারা বলছেন একজন জনপ্রিয় জনপ্রতিনিধির বিরুদ্ধে এ ধরনের ঘৃন্য ষড়যন্ত্রের ঘটনা ইতোপূর্বে এ অঞ্চলে শোনা যায়নি! একজন গর্ভবতী নারীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান নষ্ট করার মতো একটি চাঞ্চল্যকর অভিযোগ দীর্ঘ ১০ মাস পরে উত্থাপনের বিষয়টি যথেষ্ট সন্দেহের উদ্রেক করছে! এলাকায় একটি কু-চক্রী মহল দীর্ঘদিন ধরে এসব মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছে!এলাকার সূধী সমাজ এই কুচক্রী মহললের হাত থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছে!

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর