বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

তালায় আন্তর্জাতিক শান্তি দিবসের পুরস্কার বিতরণী ও সমাপনী

এস এম সোহাগ রানা, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১, ৬:৩০ অপরাহ্ণ

পিস কনসোর্টিয়াম এর সহযোগীতায় ও অগ্রগতি সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় পিস ক্লাবের আয়োজনে ৫ই অক্টোবর সকাল ১১টার সময় সাতক্ষীরা জেলা, তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক শান্তি দিবস ও আন্তর্জাতিক অহিংসা দিবস ২০২১ উপলক্ষ্যে পক্ষকাল ব্যাপি প্রচার অভিযানে পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পক্ষ কালব্যাপি প্রচারাভিযান ও আন্তর্জাতিক শান্তি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মোঃখাইরুল আলম শুভ সভাপতি জালালপুর ইউনিয়ন পিস ক্লাব,আন্তর্জাতিক অহিংস দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মীর তাহরিমা বিল্লাল বেলা সহ সভাপতি তালা ইউনিয়ন পিস ক্লাব ।

উক্ত অনুষ্ঠান অতিথি হিসাবে উপস্থিত থেকে আন্তর্জাতিক শান্তি দিবস ও অহিংস দিবস নিয়ে আলোচনা করেন নাজমুন নাহার (মহিলা বিষায়ক কর্মকতা,তালা) মুরসিদা পারভিন পাঁপড়ি(মহিলা ভাইচ চেয়ারম্যান, তালা)অধ্যক্ষ জি.এম.কাওছার আলী(নগরঘাটা আলিয়া আলিম মাদ্রাসা) মোঃতাওহীদুর রহমান ইমাম তালা উপজেলা জামে মসজিদ। এছাড়া উপস্থিত ছিলেন পিস ক্লাব সদস্যরা ও শান্তি দিবস উপলক্ষে যারা ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিলেন তরা সবায়।ফটোগ্রাফি প্রতিযোগিতায় পুরুস্কার জিতেছেন বাপ্পি ক্যাশাপী ও আকাশ, তালা।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সালাহউদ্দীন রানা ফিল্ড অফিসার তালা উপজেলা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর