বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

রামগড়ে মেয়র পদে মনোয়ন পত্র নিলেন কামাল

বেলাল হোসাইন,খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৬:৫০ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোয়ন পত্র সংগ্রহ করেছন রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল। আজ মঙ্গলবার এই বিষয়টি তিনি এই প্রতিবেদক কে নিশ্চিত করেন।

গতকাল সোমবার  (৪অক্টোবর)বিকেলে রামগড় উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে এই মনোয়নপত্র সংগ্রহ করেন।রফিকুল আলম কামালের পক্ষ থেকে মনোয়ন পত্র সংগ্রহ করেন রামগড় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকু,পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেবব্রত শর্মা(দেবু),পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু লিটন দাশ এবং উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শামসুদ্দিন মিলন।

মনোয়নপত্র সংগ্রহের খবর নিশ্চিত করে রফিকুল আলম কামাল জানান,দলের সিদ্ধান্তেই তিনি মনোয়ন পত্র নিয়েছেন।দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে তিনি শতভাগ আশাবাদী।তিনি আরো বলেন,মানুষকে সেবা করার উদ্দেশ্যে মনোয়ন পত্র নেয়া।নির্বাচিত হলে রামগড় পৌরসভাকে জনবান্ধব ডিজিটাল পৌরসভায় রুপান্তর করে শতভাগ জনসেবা প্রধানই হবে অন্যতম লক্ষ্য। রামগড় স্থলবন্দরকে পৌরবাসীর জন্যে অর্থনৈতিক জোনে উন্নতি করে প্রাচীন মহকুমা শহর রামগড়কে জেলায় রুপান্তর করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতির কথাও তিনি জানান।

উল্লেখ্য রফিকুল আলম কামাল ১৯৯৭ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়।১৯৯৮ ও ১৯৯৯ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।২০০২সালে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হোন।২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদকেররর দায়িত্বে ছিলেন।২০১৭ সালে পৌর আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হোন।রফিকুল আলম কামাল প্রাচীন মহাকুমা শহর রামগড়ের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান।তার পিতা মরহুম আব্দুর গফুর সর্দার ধনাঢ্য ব্যবসায়ী এবং আমৃত্যু রামগড় উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- সপ্তম ধাপে রামগড় পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর