আলমডাঙ্গা বনিক সমিতির অফিস কক্ষে সর্বস্তরের ব্যাবসায়িদের সাথে এমপি ছেলুনের মতোবিনিময়।জমির জন্য হাসপাতালের বরাদ্ধ যেন হাত ছাড়া না হয়। আলমডাঙ্গা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী ২০ বেডের হসপাতালের জমি ক্রয়ের বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দান ছেলুন।এ সময় তিনি বলেন,আমি আপনাদের কাছে এমপি,কিন্ত সচিবালয়ে গেলে আমাকে পিয়নের কাজ করতে হয়।একটা ফাইল নিয়ে এ টেবিল থেকে সে টেবিল,মন্ত্রী,সচিব সবার টেবিলে ছুটতে হয়।তেমনি এত কষ্টের ফসল মাত্র দুই একর নিস্কন্টক জমির অভাবে যেন বরাদ্ধ ফেরত না যায়।আমি সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকেই আমার একটা স্বপ্ন ছিল আলমডাঙ্গার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী শহর কেন্দ্রিক ২০ বেডের একটি সরকারি হসপাতাল।সেটা আমি সরকারের উপর মহলে তৎবির করে ২০ বেডের একটি হাসপাতাল বরাদ্ধ করিয়েছি।এখন আপনারা মোট ৬ বিঘা নিস্কন্টক জমি দান করলেই হাসপাতালটি দ্রুত নির্মান হয়ে যাবে।আপনারা আজকেই একটা কমিটি করে ব্যাংকে একাউন্ট খোলেন।সেই একাউন্টে টাকা যত দ্রুত সম্ভব জমা করে জমি ক্রয় করেন।আমিও আপনাদের সাথে সরিক হব।এর আগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন আলমডাঙ্গাবাসীকে এ সু-সংবাদ দিয়েছিলেন। আলমডাঙ্গা বাসি জমি দিলে ২০ বেডের একটা হাসপাতাল আপনারা পাবেন এবং সরকার বিল্ডিং দেবে, ডাক্তার,নার্স ঔষধ সবই দেবে। আপনাদের জমির ব্যবস্থা করতে হবে। আল্লাহ যাদের সামর্থ দিয়েছেন,তারা একটু উদ্যোগী হলেই জমি কেনা সম্ভব। আজকের এই হাসপাতালটা যাতে আলমডাঙ্গায় হয় সেজন্য আপনাদের সাথে মত বিনিময় সভার আয়োজন করেছি। আপনারা যদি হাসপাতালটা চান,তাহলে সকলের
সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন,এটা সেবা মূলক একটা প্রতিষ্ঠান যে যতটুকু সহযোগিতা করতে পারেন, করবেন। এই টাকা কিন্তু তোলা থাকবে, এর হিসেব এক সময় পাবেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সভার সফল পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হার্ডওয়ার মালিক সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা,সাবেক সভাপতি হাজী রফিক মিয়া,সাবেক সহ সভাপতি হাজী মোহাম্মদ আলী,ওসি সাইফুল ইসলাম,সাবেক সম্পাদক হাজী রবিউল হক পকো,হাজী গোলাম রহমান সিঞ্জুল। বনিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাবেখন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সম্পাদক খ,হামিদুল ইসলাম আজম ,,কাপড় ব্যাবসায়ি সমিতির,সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু মুছা,,আলহাজ্ব আব্দুল হাই,মজিবর রহমান,মোহাম্মদ আলী,বণিক সমিতির কোষাধ্যক্ষ ও মুদি সমিতির সম্পাদক আলাউদ্দিন,বনিক সমিতির সহ-সভাপতি হাজী এনামুল হক,,বনিক সমিতির ধর্মিয় সম্পাদক আলহাজ্ব মোতালেব হোসেন,সদস্য জয়নাল ক্যাপ,পৌর কাউন্সিলর মজিবুল হক,সাবেক ইউপি চেয়ারম্যান আজিবর রহমান,কাপড় ব্যাবসায়ি ও উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আলম হোসেন,মিল চাতাল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক,ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু,জেলা আওয়ামীলীগের সদস্য শাহ আলম,কাঠ ব্যাবসায়ি দিলিপ চৌধুরী প্রমুখ।
#চলনবিলের আলো / আপন