বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ব্রতী’র সংলাপ অনুষ্ঠিত

হাফিজুল হক সাপাহার ( নওগাঁ ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ৩:১৬ অপরাহ্ণ
smart

নওগাঁর সাপাহারে ব্রতী সমাজ কল্যাণ সংস্থা “মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড”র সহযোগিতায় “বাংলাদেশের উত্তারাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির অধিকার সুরক্ষায় একটি গ্রাম্য আন্দোলন” প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ‘‘স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেবা” বিষয়ে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলা হলরুমে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে সভায় প্রকল্পের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবর আলী। সভা  উপস্থাপন করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর অনিতা রানী।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল ।
 অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আল মাহমুদ, কৃষি কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান , ব্রতী সংস্থার জয়নুব সোহাগী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, উপকারভোগী দলের সদস্য ও গণগবেষক সদস্য অংশগ্রহণ করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর