রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাকুটিয়া ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার উঠান বৈঠক অনুষ্ঠিত মোস্তফা প্রি ক্যাডেট স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ  নাগরপুরে দুয়াজানী কলেজপাড়া প্রিমিয়াম ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত  নওয়াপাড়ায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক উধাও, শিশু বিক্রির অভিযোগ আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন বান্দরবান ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত অভয়নগরে মধ্যরাতে সেনা অভিযানে পিস্তল–শর্টগানসহ বিপুল অস্ত্র উদ্ধার, যুবক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চৌহালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছেলেদের মতো মেয়েরাও ফুটবল খেলায় অনেকটা এগিয়ে

মিজানুর রহমান মহেশখালী প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১, ৫:১৩ অপরাহ্ণ

রেফারির বাঁশির অপেক্ষায় দু’কালারের জার্সি পরা দুদলের কিশোরী খেলোয়াড়রা। খেলা শুরুর সাথে সাথে প্রতিপক্ষের জালে বল জড়ানোর লড়াইয়ে মরিয়া খেলোয়াড়রা। নিজেদের দুর্গ ঠিক রেখে প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ-পাল্টা আক্রমণ। গত শুক্রবার বিকাল ৩টায় কক্সবাজার নতুন স্টেডিয়ামে নারী ফুটবল টুর্নামেন্টটি এভাবেই উপভোগ করেন দর্শকরা। কক্সবাজার বঙ্গমাতা ফজিলাতুননেছা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে কক্সবাজার পৌরসভাকে ট্রাইবেকারে ৩-৪ গোলে হারিয়ে মহেশখালী উপজেলা বালিকা দল ফাইনালে খেলা নিশ্চিত করে। সেমিফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মহেশখালী উপজেলা বালিকা দলের গোলরক্ষক আঁখি ৷

খেলা দেখতে আসা দর্শনার্থীরা বলেন, মেয়েরা ভালো ফুটবল খেলেছে। দেখে অনেক ভালো লাগলো। তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে আশা করি। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে। নানা রকম অসামাজিক কাজ থেকে বিরত থাকা যায়। আশা করি এমন ফুটবল আয়োজন ভবিষ্যতেও করা হবে। আমরা সবাই অনেক উপভোগ করেছি। খেলাধুলার মাধ্যমে বড় খেলোয়াড় হবার স্বপ্ন তাদের চোখে। আগামী রবিবার (৬ মার্চ) একই স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে খেলা পরিচালনা কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর