মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় রাতে আগুনে পুড়লো ৬ দোকান 

জামিল হায়দার জনি, নলডাঙ্গা(নাটোর): 
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় রাতে আগুনে পুড়লো ৬ দোকান। সোমবার ১৬ মার্চ রাত নয়টার দিকে নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে আগুন লাগার ঘটনা ঘটে।

 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাটুল বাজারে ফরিদের কাপড়ের দোকান থেকে শর্টসার্কিট থেকে আগুন লেগে ফরিদের দোকান সহ মান্নানের হোটেল, বক্করের পান সিগারেটের দোকান, সবুজের চা স্টল, কামালের কসমেটিক দোকান ও রহিদুলের বই খাতার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৩০০০০০০(ত্রিশ লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

স্থানীয় জনসাধারণ আগুন নেভানোর কাজে সর্বাত্মক সহযোগিতা করে। সব গুলো দোকান ঘর টিনসেটের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নলডাঙ্গা ফায়ার সার্ভিস, পুলিশ ও জনগণের চেষ্টায় আগুন সম্পূর্ণ রুপে নিয়ন্ত্রণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর