রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় বজ্রপাতে ২ ভ্যান চালক নিহত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১, ১০:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রপাতে ২ জন ভ্যান চালক নিহত হয়েছে । উপজেলার বড়পাঙ্গাসী ও বাঙ্গালা ইউনিয়নের পৃথক দু’টি স্থানে বজ্রপাতে এ নিহতের ঘটনা ঘটে।

এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া থেকে যাত্রী নিয়ে বড় পাঙ্গাসী যাওয়ার পথে শ্রীপাঙ্গাসী কাশেম বিলের সড়ক সেতুর পাশে বজ্রপাতে ভ্যান চালক আব্দুল আলীম (৩৮) বজ্রপাতে গুরুতর আহত হয়। অপরদিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রাম থেকে ভ্যান নিয়ে গয়হাট্রা বাজারে যাওয়ার পথে বজ্রপাতে ভ্যান চালক সেলিম রেজা (৩২) বজ্রপাতের স্বীকার হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসি তাদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের দু জনকেই মৃত্যু ঘোষনা করেন।
আব্দুল আলিম উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের হাওড়া মধ্য পাড়া গ্রামের মৃত লালচাঁদ প্রামানিকের ছেলে এবং সেলিম রেজা উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মোড়দহ গ্রামের মৃত আব্দুর রহিম এর ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে আহত হওয়া দু’ব্যক্তি হাসপাতালে পৌছার আগেই রাস্তায় তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান। পরে নিহতের স্বজনেরা লাশ নিয়ে বাড়ি জান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর