সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গকার্টুন প্রকাশের প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

কে,এম আল আমিন :

ফ্রান্সে মহানবী (স:) এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে সলঙ্গার তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বরেছে। শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ, সলঙ্গা থানা শাখার আয়োজন এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। মিছিলটি সলঙ্গা সমাজ কল্যাণ পরিষদ (কদম তলা) চত্বর হতে বের হয়ে থানা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কদমতলায় সমবেত হয়। সলঙ্গা বাজারের ৪ টি মসজিদের কয়েক হাজার মুসুল্লী সহ এলাকার তৌহিদী জনতা প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহন করেন।

 

মাও: নাজমুন নুর ও মাও: আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাও: আনোয়ার হোসেন, মাও: আব্দুল ওয়াহাব,মাও: ফারুক হোসেন, মাও: রফিকুল ইসলাম,মাও: ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। নতুবা বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের ঘোষনায় ফ্রান্সকে বয়কট এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে। শেষে মুফতী নুরুদ্দীন নোমানী সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর