সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুরে ফরিদা হত্যাকারীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বাবুল আকতার খান শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফরিদা হত্যাকারীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার সকালে হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা বাজারে প্রায় ২ঘন্টাব্যাপি এ বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয় । পল্লী চিকিৎসক আব্দুল মতিনের সভাপতিত্বে এ কর্মসূচিতে মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, হাবিবুল্লাহনগর ইউনিয়নের ইউপি সদস্য আক্তার হোসেন,সাবেক ইউপি সদস্য আব্দুল বাছেদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার হোসেন,মওলানা আব্বাস উদ্দিন,আমির চান সরদার, জয়নাল হোসেন প্রমূখ ।

বিক্ষোভ এবং মানববন্ধনে এসময় হাবিবুল্লাহনগর ইউনিয়নের নারী-পুরুষসহ ফরিদার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন । মানববন্ধনে বক্তারা অতিদ্রুত ফরিদার হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দলনে যাবেন বলে ঘোষনা দেন ।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার শহিদ মাহমুদ খান জানান, ফরিদার ছেলে বাদী হয়ে মজিদসহ ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে । এ মামলাটি এখন সিআইডি তদন্ত করছে ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর