সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ২৬ জেলের কারাদন্ড, ৫৬ হাজার মিটার জাল জব্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচিতে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ২৬ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে চৌহালী উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আফসানা ইয়াসমিন ও বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান এই কারাদন্ড প্রদান করেন।

 

চৌহালী উপজেলার মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে আটককৃতদের মধ্যে চৌহালী উপজেলার ১১ জেলেকে এক বছর করে এবং বেলকুচি উপজেলায় ১৫ জেলেকে ১০ দিন করে কারাদন্ড দেয়া হয়। জব্দকৃত জালগুলো আগুনে পুড়ে ফেলা হয় এবং মাছ গুলো স্থানীয় মাদ্রসা ও ইতিমখানায় বিতরন করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর