বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে পাকশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম রঞ্জুকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন পৌর যুবদলের সভাপতি প্রত্যাশী মোঃ চয়ন সরদার ও স্থানীয় জনতা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সকালে ঈশ্বরদী পৌর শহরের স্টেডিয়াম মাঠের ভেতর থেকে তাঁকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্টেডিয়ামের মাঠের ভেতরে একটি গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন সময়ে ঈশ্বরদী পৌর যুবদলের সভাপতি প্রত্যাশী মো. চয়ন সরদার ও ঈশ্বরদী পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নূর ইসলাম এবং হাফিজুর রহমান হাফিজ এর নেতৃত্বে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও সাধারণ মানুষ তরিকুল ইসলাম রঞ্জুকে ঘিরে ফেলে। এ সময় সেখানে চরম উত্তেজনা দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন স্টেডিয়াম এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা ও স্থানীয়রা তরিকুল ইসলাম রঞ্জুকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।’ ওসি মো. আশাদুর রহমান আরও জানান, তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর