রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় শিবপুর ত্বাহা ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১নেতাকর্মী আটক ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার রুহিয়ায় ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান নষ্টের পথে, দিশেহারা কৃষক ভজেন্দ্রপুর মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে বালককে বলাৎকারের অভিযোগ, পুলিশের কাছে সোপর্দ দৌলতপুরে  অবৈধ ড্রেজার বিরোধী অভিযান: ১ লাখ টাকা জরিমানা, পাইপ বিচ্ছিন্ন

ঈশ্বরদীতে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথকে হয়রানীমূলক মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ClUKTFNuYXBjaGF0LzE0LjI1LjAuNDMgKFNNLUExMjdGOyBBbmRyb2lkIDEzI0ExMjdGWFhTRERYSjYjMzM7IGd6aXApIFYvTVVTSFJPT00Q+unpo+oB

পাবনার ঈশ্বরদীতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার প্রতিনিধি ও সাপ্তাহিক সমকোণ এর বার্তা সম্পাদক সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ( ২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সমকোণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল মান্নান টিপুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপুর সঞ্চালনায় এ সময় প্রতিবাদ সভায় ‌সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,‌ ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি শেখ মেহেদী হাসান,  সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক এস এম রাজা, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম সরদার,‌ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক প্রথম সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহিদুল ইসলাম, প্রেসক্লাবের ‌কোষাধ্যক্ষ শহীদুল্লাহ খান, চ্যানেল ২৪  টেলিভিশনের পাবনা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, স্টার নিউজ প্রতিনিধি শামসুল আলম, ডিবিসি নিউজ টেলিভিশনের প্রতিনিধি পার্থ হাসান, সময় টিভির প্রতিনিধি সবুজ মোল্লা, চ্যানেল ওয়ান টেলিভিশনের প্রতিনিধি ইয়াছিন আলী শেখ, এস এ টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, এশিয়া পোষ্টের প্রতিনিধি রাকিব হাসনাত, এখন টিভির প্রতিনিধি মাসুদ রানা, দেশ টিভির প্রতিনিধি পলাশ হোসেন, আরটিভির প্রতিনিধি বায়েজিত বোস্তামি, চ্যানেল এস টিভির প্রতিনিধি শহিদুল ইসলাম দেওয়ান সবুজ, বিজয় টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, আনন্দ টিভির প্রতিনিধি রাসেল হোসাইন, জি টিভির প্রতিনিধি রাসেল হোসেন, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, ফজলে রাব্বি মানিক,  জামিলুর রহমান সবুজসহ আরও অনেকে। এ সময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য আলোচিত জোবায়ের হোসেন বাপ্পির নির্দেশেই সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ এর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘন্টার মধ্যে হত্যা মামলা থেকে সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ এর নাম বাদ দেওয়া না হলে বড় ধরনের লাগাতার কর্মসূচি পালনেরও আল্টিমেটাম দেওয়া হয়। এর আগে ঘটনার ২০ দিন পর গত ২০ সেপ্টেম্বর/ ২৬ উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়ার আনিসুর রহমান বাদী হয়ে দায়েরকৃত মামলায় সাংবাদিক সৌরভ কুমার দেবনাথ এর নাম উল্লেখ করে ১৫ জনের নামে মেহেদী হাসান আকিব হত্যা মামলা দায়ের করেন। খোঁজ নিয়ে জানা যায়, গত ১ সেপ্টেম্বর/ ২৬ বিকেলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে যোগ দেওয়ার জন্য মেহেদী হাসান আকিব বাড়ি থেকে বের হয়। পরেরদিন ভোরে অজ্ঞাতনামা ব্যক্তিরা অসুস্থ্য আকিবকে অটোরিক্সাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যান। হাসপাতাল থেকে মোবাইলে খবর পেয়ে মেহেদী হাসান আকিব এর বাবা আনিসুর রহমান হাসপাতালে এসে অসুস্থ্য আকিবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সেই সময় নিহত আকিবের বাবা আনিসুর রহমান প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকদের জানিয়েছিলেন কে বা কারা তাঁর ছেলেকে পিটিয়ে আহত করে হাসপাতালে রেখে গেছেন তা তিনি জানেন না। সেই কারনে ঈশ্বরদী থানায় তিনি অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে সাড়া ইসলামপাড়ার অবৈধ বালুমহাল, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য আলোচিত জোবায়ের হোসেন বাপ্পির নানা রকম বিতর্কিত কর্মকান্ডের বিষয়ে অনুসন্ধানী এক প্রতিবেদন ধারাবাহিকভাবে প্রকাশ করেন সৌরভ কুমার দেবনাথ।  এছাড়াও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন টেলিভিশনের প্রতিনিধি, জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, স্থানীয় ও আঞ্চলিক দৈনিকের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর