বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সাইনবোর্ডের ত্রাস শুটার মানিক ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকা এখন সন্ত্রাসের অভয়ারণ্য। কিছুদিন আগেও সাইনবোর্ডে, এক গৃহবধূ ফাতেমা আক্তার ২৬ স্বামীর প্রাণ বাঁচাতে গিয়ে সশস্ত্র হামলা, শ্লীলতাহানি ও আহত হয়েছেন এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশ সেই সময় চারজনকে গ্রেফতার করেছিল।সোমবার (৬ জুলাই ) রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীম অভিযান চালিয়ে আরিফ (৩০), খলিল (৩৩), রাসেল গিট্টু (২৪), ফজলে রাব্বীকে গ্রেফতার করেছিল। তবে ধরাছোঁয়ার বাইরে ছিল, মানিক ওরফে শুটার মানিক। প্রকাশ্যে পিস্তলের মহড়া দিয়ে সাইনবোর্ড শান্তিধারা হকার্স মার্কেট এলাকায়, মাদক ব্যবসা করে যাচ্ছিল এই মানিক। ফাতেমার স্বামী মাদক ব্যবসায় বাধা দিলে ওই সময় এই ঘটনা ঘটে। শান্তি ধারা হকার্স মার্কেটে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনার মূল হোতা এই শুটার মানিক, ওসমানের ডানহাত নামে পরিচিত। এই মানিক বিস্ফোরক মামলা সহ বেশ কয়েকটি মামলার আসামি। অবশেষে ৩০ ই সেপ্টেম্বর রাতে, সাইনবোর্ড শান্তি ধারা এলাকার চিহ্নিত এই মাদক ব্যবসায়ী মানিক ওরফে শুটার মানিক কে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহকারে গ্রেফতার করেছে ফতোলা মডেল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর