মানিকগঞ্জের দৌলতপুরে নজরুল বর্ষ উপলক্ষে ‘নজরুলের সৃষ্টিকর্মের ওপর’ আলোচনা সভা ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ স্বপ্ন কুমার, সরকারি মতিলাল ডিগ্রি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. লোকমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।
সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের চেতনা সমাজে অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। তরুণ প্রজন্মের মাঝে তাঁর চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।