[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

দৌলতপুর নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে নজরুল বর্ষ উপলক্ষে ‘নজরুলের সৃষ্টিকর্মের ওপর’ আলোচনা সভা ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ স্বপ্ন কুমার, সরকারি মতিলাল ডিগ্রি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. লোকমান হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।
​সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নজরুলের চেতনা সমাজে অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। তরুণ প্রজন্মের মাঝে তাঁর চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
​অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।