বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

​ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের  সংসদ সদস্য  রবিউল আউয়াল। উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বণিক-এর সভাপতিত্বে এতে  আরো উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি মো জসিম উদ্দিন  কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.জহুরুল ইসলাম,
​সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
​উক্ত সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর