বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

নাগরপুরে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিনের শুভ উদ্বোধন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এয়ার ফ্লো প্রযুক্তির শুভ উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার সকালে
(​২৮ সেপ্টেম্বর) ২০২৬ তারিখে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাগরপুর, টাঙ্গাইলের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৬ নাগরপুর দেলদুয়ার আসনের  সংসদ সদস্য  রবিউল আউয়াল। উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বণিক-এর সভাপতিত্বে এতে  আরো উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার ভূমি মো জসিম উদ্দিন  কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল ইসলাম, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.জহুরুল ইসলাম,  শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা সহ  উপকারভোগী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত এয়ার ফ্লো সম্পর্কিত দিকনির্দেশনা ও সুবিধা সংবলিত লিফলেট ও মালামাল বিতরণ করা হয়। বক্তারা বলেন, এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষক পর্যায়ে পেঁয়াজ দীর্ঘদিন পচনমুক্ত ও সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হবে, যা স্থানীয় কৃষকদের আর্থিক ক্ষয়ক্ষতি কমাবে এবং জাতীয় উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর