সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালপুরের সকল দোকানপাট বন্ধ ঘোষণা   

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:

অবশেষে আজ বৃহস্পতিবার থেকে টাঙ্গাইলের সকল উপজেলাসহ গোপালপুর উপজেলার সব ধরণের দোকান-মার্কেট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে জেলা ও উপজেলা প্রশাসন। তবে এ নির্দেশনার আওতাধীন থাকবে না জরুরী নিত্যপন্য, কাঁচাবাজার ও ঔষধের দোকান।
আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. শহীদুল ইসলামের মাধ্যমে প্রাপ্ত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু বিগত (৪) চারদিন দোকান-মার্কেট ও শপিংমলসমূহ সরেজমিন পরিদর্শনে প্রতীয়মান হয় যে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা/ বিক্রেতাদের নূন্যতম ৯০ শতাংশ সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করেছেন বা নির্লিপ্ত থেকেছেন।
সেহেতু জনসাধারণ তথা সার্বিক গোপালপুরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে, ১৪ মে ২০২০ তারিখ থেকে সকল ধরনের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ঔষুধের দোকান এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
করোনার সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি উপজেলাবাসীর স্বাস্থ্য বিবেচনা করে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর