সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, ব্যবসা বিভাগের সভাপতি আব্দুর রশিদ হারুন, নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. ইমরান হোসাইন, সেক্রেটারি মো. মিজানুর রহমান, উপজেলা যুব জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর, সদর ইউনিয়ন যুব জামায়াত সভাপতি মো. সাইদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসমঢ বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদী ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন আদর্শবান কর্মী। ইসলামী আন্দোলনের জন্য তাঁর আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।শহীদদের রক্ত কখনো বৃথা যায় না; বরং তা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামকে আরও বেগবান করে।
বক্তারা আরও বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঈমানি দৃঢ়তা, ধৈর্য ও আত্মত্যাগের মানসিকতা প্রয়োজন। যুব সমাজকে শহীদদের আদর্শ ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর