সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে কন্যা হত্যার বিচারের দাবীতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৩২ অপরাহ্ন

বিয়ের দুই বছর যেতে না যেতেই মেয়েকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে সংবাদ সম্মেলন করেছেন ওই গৃহবধূর বাবা-মা । শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আটোয়ারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার অসহায় দম্পতি আমির উদ্দীন ও নারগিস আক্তার। সংবাদ সম্মেলনে তারা জানান, তাদের মেয়ে আমিনা আক্তার রতœাকে ২০২৩ সালে বিয়ে দেন পার্শ্ববর্তী বাকডোকরা এলাকার ফারাজুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সাথে। তাদের সংসারে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২২ নভেম্বর রাতে আশঙ্কাজনক অবস্থায় রতœাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। সকালে তারা ওই গৃহবধূর পরিবারকে জানায়,রতœা বিষপানে আত্মহত্যা করেছে। কিন্তু ওই গৃহবধূর পরিবারের লোকজন গিয়ে দেখে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এমনকি বিষের কোন আলামতও পাননি তারা। তাদের দাবী হত্যা করে নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় প্রথমে তারা আপোষের প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। মামলা চলমান অবস্থায় সম্প্রতি আসামী পক্ষ থেকে টাকার বিনিময়ে ময়না তদন্তের প্রতিবেদন বদলানো সহ নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা আমির উদ্দীন। তিনি বলেন, আমার মেয়েকে মারপিট করে হত্যার পর ওরা আত্মহত্যার নাটক সাজিয়েছে। এখন তারা ময়না তদন্তের প্রতিবেদন টাকার বিনিময়ে পাল্টে দেয়ার হুমকি দিচ্ছে। ওরা প্রভাবশালী হওয়ায় আমাদের হুমকি ধামকি দিচ্ছে। প্রধান আসামী এখনো গ্রেফতার হয়নি। আমি আমার মেয়েকে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংবাদ সম্মেলনে নিহত রতœার মা নারগিস আক্তার, চাচা ওমর আলী ও বোন আরজিনা আক্তারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর