সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লামা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

বান্দরবান পার্বত্য জেলার লামা বাজারে (শহর) মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর)  বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  রুবায়েত আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
 অভিযান পরিচালনাকালে অবৈধভাবে সিএনজি পার্কিং করার অপরাধে চালক আবদুর রহিমকে ৩০০ টাকা, আরামবাগ হোটেল এন্ড রেস্টুরেন্ট রবিউলকে ২ হাজার ও লিপসা ফুড এন্ড বেকারী মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি অভিযানকালে বিভিন্ন অনিয়মের পেক্ষিতে সতর্কতামুলক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় অর্থ দন্ড প্রদান করেন এবং তামাকের বিজ্ঞাপন অপসারণ ও স্টিকার প্রদর্শন না করার নির্দেশনা প্রদান করেন।
প্রসিকিউশনের দায়িত্বে ছিলাম স্যানিটারী ইন্সপেক্টর লামা খুকুমনি বড়ুয়া । সহযোগিতায় পুলিশ সদস্যরা।  জনস্বার্থে এ রকম অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর