সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

রাণীনগরে ৮দফা দাবিতে নার্সদের প্রতিকী শাট-ডাউন কর্মসূচি অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮দফা দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) রাণীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালিত হয়। দুই ঘন্টাব্যাপী নার্সদের প্রতিকী শাট-ডাউন কর্মসূচিকে ঘিরে সেবা বঞ্চিত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা।

পূর্ব নির্ধারিত এ কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তসলিমা আক্তার, মুক্তার আলী, সীমা আক্তার, মাহফুজা আক্তার, শারমিন আক্তারসহ অনেকেই।

শাট-ডাউন কর্মসূচিতে বক্তরা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় আমরা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নাসিং কর্মকর্তাবৃন্দ প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না পেলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর