সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

দ্রুত অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৫৪ পূর্বাহ্ন

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসরভাতা অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ, গোপালপুর-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অবসর গ্রহণের পর দীর্ঘদিন অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ থেকে বঞ্চিত হয়ে অনেক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। কেউ কেউ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে মৃত্যুবরণ করেন। বক্তারা আরও বলেন, “এই টাকা কর্মজীবনে আমাদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হয়। তাই অবসর গ্রহণের ৬ মাসের মধ্যেই ভাতা পরিশোধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি শেখ মো. জোবায়রুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ আলী, সেক্রেটারি ওয়াহেদ আকন্দ বকুল, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর